ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ডিজিটাল দিবস পালন করা হয়েছে । সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে র্যালী বের হয় এবং র্যালীটি সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়।
জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহান্মদ আফরুজুল হক টুটুল । সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো: কামাল হোসেন ।
অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম ,প্যানেল মেয়র তরুন কর্মকার ,জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান ,চেম্বার অফ কর্মাস সভাপতি মু:মনিরুল ইসলাম তালুকদার ও মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বক্তব্য রাখেন । সভায় ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন শিক্ষার্থীকে পুরুস্কার প্রদান করা হয় । জেলা প্রশাসন এর আয়োজন করেছে ।










