ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সেচ্ছাসেবী সংগঠন রক্ত কণিকা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে মিলনমেলার আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, যুবলীগ নেতা মোঃ ছবির হোসেন, রক্ত কণিকা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সজীব ফরাজি অমিত প্রমুখ বক্তব্য রাখেন।
করোনা পরিস্থিতিকালিন সময় রক্ত কণিকা ফাউন্ডেশনের সাহসী ভুমিকার জন্য সংগঠনের সকল সদস্যদের সাধুবাদ জানানো হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।










