ঝালকাঠি প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আজ শনিবার বেলা ১২টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের বেরিকেটের মধ্যেই সমাবেশ করে নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহŸায়ক মো. শামীম তালুকদার, সদস্যসচিব অ্যাডভোকেট আনিচুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু। বক্তারা তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।










