ঝালকাঠি প্রতিনিধিঃ মানবজাতির জন্য রহমতের বার্তা বহনকারী মহানবী হজরত মুহাম্মদ মুস্তফা (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের এদিনে দুনিয়ায় আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরি সনের ১২ই রবিউল আউয়াল তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মুসলিম উম্মাহর কাছে বিশেষ মর্যাদার এ দিনটিতে বাংলাদেশে সরকারি ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হচ্ছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মর্যাদাপূর্ন দিনের মাহাত্ম তুলে ধরতে সরকার, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মস‚চি পালন করছে। একই ভাবে ঝালকাঠিতেও ইসলামের সুমহান বানী ও মহানবী (সা.) এর সুমহান কাব্যিক জীবনীর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৭ টায় ঝালকাঠির ‘মুসলীম তৌহিদী জনতা’র ব্যানারে একটি র্যালী বের করা হয়েছে। র্যালীটি ঈদগাহ ময়দান থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এরপর বাদ আছর থেকে ঈদগাহ ময়দানে শুরু হয় জিকির, ওয়াজ মাহফিল ও আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালককাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা এবং ওয়াজ নসীহত করেছেন আমন্ত্রীত অতিথিরা। মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের আলোচক, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন জামে মসজীদের খতিব মাওলানা মুফতি আহামদ হোসেন গাজীপুরি। বিশেষ বক্তা ছিলেন, এনএস মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা গাজী শহিদুল ইসলাম ও কুতুবনগর আযীযিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান।
আমিরুল মুসলীহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।
আলোচকরা বলেন, দোজাহানের ‘সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহতায়ালা ‘রহমাতুল্লিল আলামিন’ তথা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেন। মহামানব (সা.) এর জীবন আদর্শ অনুসরন করে মুসলিম উম্মাহ যেমন সোনার মানুষে পরিননত হয়েছিলো বর্তমানেও আমরা সেই আদর্শকে আকড়ে ধরে দো জাহানের কামিয়াবী হাসিল করতে পারবো।










