ঝালকাঠি প্রতিনিধিঃ
যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় য²া নিরোধ সমিতি (নাটব) এর সাথে স্থানীয় শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের সানাই কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।
জেলা নাটাব এর সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক কে এম সবুজ ও শিক্ষকবৃন্দ। মতবিনিময় সভায় ৩০ জন শিক্ষক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও নাটাব’র প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, ঝালকাঠি জেলার স্বাস্থ্য ব্যবস্থা সহজলভ্য ও মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে। য²া রোগীর সংখ্য দিন দিন কমে যাচ্ছে। য²া একটি নিরাময়যোগ্য রোগ। নিয়মিত চিকিৎসা নিলে য²া ভাল হয়। প্রতিটি উপজেলাতেই য²া পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাই এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।










