ঝালকাঠি
ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহের চতুর্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়েছে।
ঝালকাঠি জেলার সুগন্ধা ও বিশখালী নদীতে মঙ্গলবার অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত ৫ হাজার মিটার জাল জব্দ করেছেন তবে জেলে জাল ফেলে পালিয়েছে। ঝালকাঠির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবীর হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










