ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মাহাবুুবুর রহমান ও ম্যানিজিং কমিটির সভাপতি আঃ ছবুর নিয়োগ বানিজ্য করে চলেছে। এই মাদ্রাসায় একজন আয়া পদে লোক নিয়োগ করা হবে সে জন্য এই দু’জন মিলে ৭লাখ টাকা নিয়োগের জন্য ডাক তুলেছেন।
ইতিমধ্যে এই গ্রামের মোঃ কামরুল হাসান খান তার স্ত্রী মনসুরা খানমকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য ৩ লাখ টাকা দিয়েছেন কিন্তু তাতেও রাজি না হওয়ায় আরও ৩লাখ টাকা দাবি করেছে। এই পদে একই এলাকার আরও একজন মহিলা প্রার্থী রয়েছে। এছাড়াও এই বিদ্যালয়ে একজন শিক্ষক আনিসুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের উপবৃত্তি আত্মসাদ করার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে মোঃ কামরুল হাসান খান এই অভিযোগ করেছেন।
তিনি লিখিত বক্তব্যে আরও দাবি করেছেন তার দাদা মৃত মরহুম মোতালেব আলী খান এই মাদ্রাসার জমিদাতা। তারপরও তাদের কাছ থেকে টাকা নিয়ে চাকুরীর নামে হয়রানী করা হচ্ছে।
এই মাদ্রাসার সুপার ও সভাপতি মিলে গায়েবী ভোটার করে পূর্নাঙ্গ ম্যানিজিং কমিটি না করে বছরের পর বছর এডহক কমিটি গঠন করে আসছে। এই মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান ঢাকার গার্মেন্টেসে কর্মরত এই এলাকার মেয়েদের উপবৃত্তির নাম দিয়ে তিনি ফিপটি-ফিপটি ভাগাভাগি করে নিচ্ছেন বলে দাবি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে কামরুল ইসলামের সাথে এলাকাবাসী কাওসার আকন উপস্থিত ছিলেন।










