ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত জানুয়ারী থেকে আগস্ট ২০২২ মাস পর্যন্ত জুডিসিলায় ম্যাজিস্ট্রেট আদালতগুলিতে ৪টি উপজেলায় ২৫০৮টি বিভিন্ন ক্যাটাগরি মামলা দায়ের হয়েছিল এবং এই সময়ে ২৪৯২ টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই আদালতগুলিকে দায়েরকৃত মামলার মধ্যে ৮৬১টি জিআর, ২৯৯টি নন-জিআর, ১২১৬টি সিআর ও ৯২টি মিসকেস উল্লেখযোগ্য এবং এই ৮ মাসে জিআর ৮৩০টি, নন-জিআর ৩৫৭টি, সিআর ১১৯৬টি, মিসকেস ৯২টি, আপিল ৫টি ও টিপি ৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ঝালকাঠি জেলায় মটরযান আইনে আগস্ট মাস পর্যন্ত পূর্বের ৫০২ টি মামলাসহ ১২৩টি মামলা দায়ের হয়েছে। মোট ৬২৫টি মামলার মধ্যে পুলিশ সুপার কর্তৃক ৩ লক্ষ ৬৬ হাজার ৭শত টাকা অর্থদন্ড করে ১৪২টি মামলা নিষ্পত্তি।
ঝালকাঠিতে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স এ তথ্য উপস্থাপন করা হয়েছে।শনিবার সকাল ১০টায় জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ শাহরিয়ার এর সভাপতিত্বে কনফারেন্সে বিচার বিভাগের বিচারক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক, জেলা প্রশাসকের প্রতিনিধি মিলন চাকমা,সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আবুয়াল হাসান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কামাল আজাদসহ বিচারক এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ কমিটিভুক্ত এবং জেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










