ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় মোবাইল কোর্ট কার্যক্রম জোড়দার করা হচ্ছে। ১ মাসে (ডিসেম্বর) জেলায় দ্বিগুন পরিমাণ মোবাইল কোর্ট বৃদ্ধি করা হয়েছে।
এই মাসে ৪৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ৮০টি মামলা দায়ের করে ৮০জনকে দন্ডিত করে ৭লাখ ৭২ হাজার ৮৫০টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই সময় ১১জনকে বিভিন্ন মেয়াদে খন্ডকালিন কারাদন্ড প্রদান করা হয়েছে। এর পূর্বের মাসে মোবাইল কোর্টের পরিসংখ্যা ছিল ৩০টি ও মামলা দায়ের হয়েছিল ৪০টি।
৩৯জনকে দন্ডিত করে ৩ লাখ ১০ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল এবং ৫জনকে কারাদন্ড প্রদান করা হয়েছিল। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রিট জুয়েল রানা এই তথ্য উপস্থাপন করেন। প্রধানত নদী থেকে বালু উত্তোলনরোধে ড্রেজারদের বিরুদ্ধেই জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে।










