ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত ১ মাসে (এপ্রিল) ৬৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ১১০টি মামলা দায়ের করে ১০৫ জনকে দন্ডিত করে ৯লাখ ৫২ হাজার ৪০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এই সময় ১৫জনকে বিভিন্ন মেয়াদে খন্ডকালিন কারাদন্ড প্রদান করা হয়েছে। এর পূর্বের মাসে মোবাইল কোর্টের পরিসংখ্যা ছিল ৬৬টি ও মামলা দায়ের হয়েছিল ১০৬টি।
১০৬ জনকে দন্ডিত করে ৬লাখ ৯৬ হাজার ৬৫০টাকা জরিমানা আদায় করা হয়েছিল। এবং ১২ জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছিল। বুধবার সকাল ১০ টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রিট মোহাম্মদ মামুন শিবলি এই তথ্য উপস্থাপন করেন।










