ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কারিগরি শিক্ষার প্রতি সরকার গুরুত্ব প্রদান করেছে এবং শহর ছেড়ে তৃনমূল স্তরে গ্রাম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরী শিক্ষার পঠন ও পাঠনের জন্য কম্পিউটার ল্যাব এবং ফ্রিজ, টিভি ইলেকট্রিক্যাল শিক্ষার জন্য পৃথক ল্যাব করে হাতে কলমে শিক্ষা দিচ্ছে ।
প্রচলিত শিক্ষার সাথে এই বিষয়গুলিকে ও শিক্ষাথীদের বিভিন্ন সেশন করে ধারাবাহিকভাবে শিক্ষা দেয়া হচ্ছে । ঝালকাঠির নলছিটি উপজেলায় ভৈরবপাশা ইউনিয়নে প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় গিয়ে ছাত্র ছাত্রীদের হাতে কলমে কম্পিউটার ও কারিগরি শিক্ষা দেয়া হচ্ছে ।
সরজমিনে গিয়ে এই চিত্রই দেখা গেছে । বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান তার বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবের জন্য ৫০ টি ল্যাপটব এবং কম্পিউটার কারিগরি শিক্ষার জন্য টিভি ,ফ্রিজ , ওয়াশিং মেশিন ও বিভিন্ন সাইজের মটর সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম হাতে কলমে শিক্ষার জন্য পাঠানো হয়েছে ।










