ঝালকাঠি বরিশাল সড়কের কীর্ত্তিপাশা নামক স্থানে মাইক্রোবাস ও অটোরিক্সার মুখোমুখি সংর্ঘসে ননী বণিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ ১১ নভেম্বর শনিবার সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ননী বণিক ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার রামচন্দ্র বণিকের ছেলে।
তিনি বিভিন্ন দোকানে মালামাল বিক্রির কাজ করতেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।










