ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ও শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মহান বিজয় দিবসের জাতীয় পতাকা উত্তোলনসহ অন্যান্য বছরের ন্যায় আনুষ্ঠানিকতা পালন করা হবে। একই সাথে ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে ঝালকাঠি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পূষ্পমাল্য অর্পন করা হবে। এ ছাড়াও অন্যান্য বছরের ন্যায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলার আয়োজন রাখা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতির সঞ্চালনায় এই সভায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) উপস্থিতসহ জেলা উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন । একই সভায় ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাট এলাকায় বধ্যভূমির স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পন ও স্মরণ সভার আয়োজন করা হবে।










