ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে শিল্পমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ¦ আমির হোসেন আমুর পিতা মরহুম মোয়াজ্জেম হোসেনের ৫৫তম মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টায় আইনজীবি সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রসুলের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির প্রধান আালোচক ছিলেন।
অন্যদের মধ্যে এ্যাড জি,কে মোস্তাফিজুর রহমান, এস.এম ফজলুল হক ও সাধারণ সম্পাদক এ্যাড. মোশাররফ হোসেন বক্তব্য রাখেন, পরে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ঝালকাঠি আইনজীবি সমিতিতে মরহুম মোয়াজ্জেম হোসেন নামে একটি লাইব্রেরী প্রতিষ্ঠিত রয়েছে।










