ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বেসরকারি উন্নয়ন সংস্থায় সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এডাব ঝালকাঠির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে ধারণাপত্র পাঠ করেন বরিশালের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
এডাবের ঝালকাঠি জেলার সাবেক সভাপতি ডালিয়া নাসরিন এর সভাপতিত্বে সেমিনারে সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, অন্যদের মধ্যে জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহম্মেদ কামালের সঞ্চালনায় উপস্থিত এনজিও প্রতিনিধিরা ধারনাপত্রের উপরে আলোচনা করেন। কোন সংস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হলে এর উন্নতি ঘটে পাশাপাশি দাতা সংস্থার কাছেও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এজন্য সংস্থার আভ্যন্তরনী জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করে শক্তিশালীকরণের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে।










