ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর হাসপাতালে ২০১৮ সাল থেকে নিজের বাড়ি মনে করে হাসপাতালের খাবার ঔষুধ নিয়ে জীবনযাপনকারী নিঃসন্তান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী (১০০) বুধবার সকাল ১১টায় ইন্তেকাল করেন (ইন্না………….. রাজিউন)।
সে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারইবারা গ্রামের মরহুম রুস্তুম আলীর পুত্র। জোহরবাদ হাসপাতাল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজের জানাজা শেষে বিকেল ৫টায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তিনি কাগজে কলমে সর্বশেষ ২০২৩ সালের ২৪ জুলাই ভর্তি ছিল কিন্তু ২০১৮ সাল থেকেই সে হাসপাতালে মুক্তিযোদ্ধা কেবিনে থাকতেন।
চিকিৎসকরা তার নাম কেটে দিলেও সে হাসপাতালেই থাকতো এবং আবার ভর্তি লিখিয়ে নিত। তার নিজের সংসারে সে একাই ছিলেন স্ত্রী, ছেলে-মেয়ে কেউ ছিল না। গ্রামের বাড়ি থেকে মুক্তিযোদ্ধার ভাইয়ের ছেলে মাহমুদ এসে মৃতদেহ গ্রহণ করেছেন।










