ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে । ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এই দিবস উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি মানবাধিকার কমিশনের সহ সভাপতি দিপু লাল দাস।
শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু সাইদ খান , প্যানেল মেয়র তরুন কর্মকার , প্রশান্ত দাস হরি ,ইসরাত জাহান সোনালী ও গোলাম সাইদ খান ।










