ঝালকাঠি প্রতিনিধিঃ
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০.৩০ টায় র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারি পরিচালক আনজুমান নেছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম বাইজিদ ইবনে আকবর।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এখন থেকেই সচেতন হওয়া এবং গাছপালা রোপণসহ পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।











