ঝালকাঠি প্রতিনিধি:
সবাই মিলে করি পন, বন্ধ হবে প্লাস্টিক দুষণ এই শ্লোগানে ঝালকাঠিতে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হোসেন, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার।
বক্তারা বলেন পরিবেশ দুষনে সকলকে এক যোগে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে পরিস্কার পরিচ্ছন্ন রেখে বিশ^কে বসবাসের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। পরিবেশ ভাল রাখতে গাছ লাগানোর কোন বিকল্প নেই।










