ঝালকাঠি প্রতিনিধি:
নানা আয়োজনে ঝালকাঠিতে বিশ^ দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুয়ল রানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক।
জেলা প্রণী সম্পদক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ছাহেব আলী’র সভপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্ত ডা. শেখ আরিফুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. আবু সালেহ মো. সৈয়দ ইশতিয়াক, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার, ডা. মো. হাফিজুর রহমান, খামারী সাইফুল হক টুটুল।
অনুষ্ঠানে খামারি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এর আগে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে।










