ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই দিবসটি বুধবার সিভিল সার্জন অফিস কার্যালয় ও ঝালকাঠি সদর হাসপাতাল পৃথক কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছেন।
সকাল ১০টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় থেকে এই দিবস উপলক্ষে র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সিভিল কার্যালয় সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ শিহাবউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়া উপস্থাপন করা হয় এবং এ বিষয়ের উপরে জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতুম কুমার দাসের সঞ্চালনায় আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ, জেলা প্রাণী সম্পদ বিভাগের জেলা কর্মকর্তা কৃষিবিদ সাহেব আলী, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও ডাঃ সিয়াম আহম্মেদ। একইদিন সকাল ১১টায় ঝালকাঠি সদর হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সদর হাসপাতাল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও নার্সদের নিয়ে র্যালির আয়োজন করা হয় এবং র্যালি শেষে সদর হাসপাতালের সভাকক্ষে ডাঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন চিকিৎসকরা জলাতঙ্ক রোগ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।










