ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে পলিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ জহিরুল ইসলাম ও ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকারসহ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সুখলাল বৈদ্য। এছাড়াও ডাঃ জোহর আলী, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সিয়াম ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান সোনালী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার বক্তব্য রাখেন।
পরে একই অনুষ্ঠানে জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও প্রতিষ্ঠানসহ পরিবার পরিকল্পনা বিভাগের অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।










