ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি এলাকায় মেসার্স সরদার এন্টারপ্রাইজে ইটভাটা শ্রমিক আবু বকর হাওলাদার (৩৫) বিদুৎস্পর্শে নিহত হয়েছে।
শনিবার বেলা ২ টায় গোসল করে ভিজা অবস্থায় চার্জ দেয়া মোবাইলের প্লাগ খুলতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে মারা যায়। সে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার পূর্ব চাকামাইয়া গ্রামের মোকলেস হাওলাদারের পুত্র।
তাকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।










