ঝালকাঠি প্রতিনিধিঃ
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মিছিলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের ফায়ার সার্ভিস সড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়।
পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও আহŸায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল। সমাবেশে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টোসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।










