ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামন এ অবস্থান কর্মসূচী পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
বক্তারা বলেন, সরকারের দমন-নিপিড়ন, গণ গ্রেফতার, নির্যাতন খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি এবং বিদ্যুৎ গ্যাস ও জ¦ালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো সহ ১০ দফা দাবি বাস্তবায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এছাড়াও প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।
বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপি এ অবস্থান কর্মসূচী পালন করে।










