ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা গাবখান-শেখেরহাট-কেওড়া ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত ৯ কি.মি দীর্ঘ ঐতিহাসিক গাবখান চ্যানেল ।
১৭০০ সালের শেষ দিকে ব্রিটিশ আমলে নৌপথ সহজ করার জন্য এই খানটি ব্রিটিশ সরকার খনন করে ছিলেন। এটিকে দক্ষিণ বাংলার সুয়েজ খান হিসেবে গাবখান চ্যানেলটির নাম করণ করা হয়। এই চ্যানেলের পর্বপাড় ঘেষে শেখেরহাট ও গাবখান ইউনিয়নের ১০১ একক জায়গা বিআইডবিøউটি এ সংস্থার। এই জায়গায় চীরাচরিতভাবে বছরের ৩ মৌসুমে ধানসহ নানা ধরণের ফসলের চাষাবাদ হচ্ছে। প্রতি বছর বিআইডবিøউটিএ তাদের ১০১ একক যায়গাকে ৯টি ইউনিটে ভাগ করে লিজ দেয় ।
এক শ্রেণির বিত্তশালী ব্যক্তিরা বআইডবিøউটিএর কাছ থেকে লিজ নেয় এবং এলাকার ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ভূমি ব্যবহারে জন্য উচ্চমূল্যে বিঘা(৬০শতাংশ) প্রতি ১০ হাজার টাকা করে গলা কেটে আদায় করে। অপেক্ষকৃত উচ্চ জমি হওয়ায় দূর্যোগের ঝুকিকম থাকায় সারা বছর জুড়ে কৃষকরা চাষাবাদে লেগে থাকে। এই জমিতে ফলনও ভালো হয়।
চাষাবাদকারী কৃষকদের জন্য লিজ গৃহীতার দার্যকরা চাষাবাদের জন্য বিঘা প্রতি ১০ হাজার টাকা, যাহা কৃষকদের গলার কাটা বলে দাবী করেছে। চাষাবাদের জন্য সার,বীজ,কৃষাণ মজুরীসহ চাষাবাদে খরচের পরে ইজারাদারের দাবী করা টাকা পরিশোধ করার পরে কৃষকদের তেমন কোন লাভ থাকে না। কৃষি বিভাগও ইজারাদারে জমি চাষাবাদের জন্য ধার্য্যকৃত টাকা কমানোর দাবী করেছে এবং এই মূল্য কমানো না হলে কৃষক চাষাবাদ করে পোষাতে পারছে না।
গাবখান ইউনিয়নের ৯ নং ইউনিটের ২৫ একর জমিতে ৪০জন কৃষক লিজ গ্রহীতা বশির উদ্দিন তালুকদারের কাজ থেকে জমি ব্যবহারে জন্য নিয়ে চাষাবাদ করে। বর্তামানে জমিতে ধান,কলা, কুলচাষ, পেয়ারা, তুলা রয়েছে। এই এলাকার বিভাগীয় পর্যায়ে পুরুস্কার প্রাপ্ত চাষি কামরুল ইসলাম ২৫ একরের মধ্যে ১০ একরে নতুন বোর ধানের নতুন জাত ব্রি-৫২ ও ব্রি-৮৭, সবরি ও দুধ সাগর জাতের কলার চাষ, বল সুন্দরী জাতের কুলচাষ, গোল্ডেন-৮ ও বারি-৩ জাতের পেয়ারা চাষ করছে এবং অন্যান্য কৃষকরা ধানসহ সাথী ফসল চাষ করেছে।










