ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসার স্মৃতি নামে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় সড়ক পরিবহন আইন ২০১৮’র ৯৮/১০৫ ধারায় একটি মামলা হয়েছে।
রোববার রাতে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর বাদী হয়ে ড্রাইভারসহ তিনজনের নামে মামলা দায়ের করেন। তবে মামলার আসামিরা সবাই পলাতক রয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো:আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামীরা হলেন, বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) ও সহকারী আকাশ (১৭)।
প্রসঙ্গত, গত শনিবার সকাল পৌনে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। এ ঘটনায় আরও ৩৫ জনকে আহত হয়েছেন। এদিকে










