ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবে বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে ইস্কুল বহিঃভুত শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার থেকে দু’দিন ব্যাপি এই প্রশিক্ষণে জেলার ৪টি উপজেলা থেকে ৩০জন নারী শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। এরা প্রশিক্ষণ শেষে উপজেলা পর্যায়ে অন্য শিক্ষার্থীদের বাল্য বিবাহ প্রতিরোধে বিষয়ক প্রশিক্ষণ দিবেন।
প্লান বাংলাদেশের সহযেপাগীতায় বেসরকারি সংস্থা আরডিএফ এ প্রশিক্ষণের আয়োজন করেছেন। প্লান বাংলাদেশের স্পেসালিস্ট মোঃ মাহফুজুর রহমান ও টীম ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এ প্রশিক্ষন পরিচালনা করছেন।










