ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় সংসদে সংরক্ষিত ও পৃথক নির্বাচন পুণঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধব কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় ঝালকাঠি জেলা কমিটির সভাপতি এ্যাড. মানিক আচার্য্য সঞ্চালনায় মানববন্ধন চলা কালে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক বরুন কুন্ডু, ইঞ্জি. অসিত সাহা, প্রলয় মন্ডল, অনিক গোলদার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অতীতে ১৯০৯ সালে অভিভক্ত ভারতে মুসলিম সম্প্রদায়ের পৃথক নির্বাচন ব্যবস্থার দাবীর প্রেক্ষিতে ১৯১৯ সালে ভারত শাসন আইনে পৃথক নির্বাচন চালু করা হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৫৪ সাল পর্যন্ত এই ব্যবস্থা অব্যহত ছিল। তখন প্রাদেশিক পরিষদে সংখ্যা লগুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে ৭২টি সংখ্যালগু আসন ছিল। এর মধ্যে চিন্দু ৬৯, বৌদ্ধ ২ ও খৃষ্টানদের জন্য ১টি আসন ছিল। সেই ব্যবস্থান পুণঃ প্রতিষ্ঠার দাবীতে এই মানববন্ধন।










