ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী জেলা কার্যালয়ের চত্বরে সদর উপজেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এই সমাবেশে বরিশাল বিভাগের বিভাগীয় কমান্ডেন্ট মোঃ আশরাফুল আলম প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার সভাপতিত্বে সমাবেশে জেলা কমান্ডেন্ট মোঃ আলমগীর হোসেন, সহকারী জেলা কমান্ডেন্ট (অবঃ) মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা ইনচার্জ মোঃ নাসির উদ্দিন আনসার ও উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ভবতোষ মজুমদার বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার সেলিম হোসেন ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা রাকিব আহম্মেদ বক্তব্য রাখেন।










