ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বলগেট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা ১টায় ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় বলগেট মালিক মোঃ আব্বাস হোসেন বলগেট থেকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বালি ঢালছিলো।
খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্বাস হোসেনকে অর্থদন্ড প্রদান করেন। সে এই এলাকার মোঃ বেলায়েত হোসেনের পুত্র এবং বালু ব্যবসায়ি। ইদানিং নদী থেকে বেসরকারী ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন রোধে প্রশাসন অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মালিকদের প্রতিনিয়ত জেল-জরিমানা করে চলেছে। কিন্তু, বালি ব্যবসায়িদের সম্পুর্ণ রোধ করা সম্ভব হচ্ছে না।










