ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বৃক্ষ রেপান মেলা চলছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হচ্ছে। একটি দেশের জন্য ২৫% বন ভূমি থাকা প্রয়োজন এবং বাংলাদেশে এই বনায়নের পরিমান ১১ থেকে ১২% তবে, ঝালকাঠি জেলাসহ দক্ষিণাঞ্চলের জেলা গুলোতে বনায়নের পরিমান বেশি। ঝালকাঠি জেলায় বনায়নের পরিমান ২৫% এর অধিক বলে দাবী করেছে বন বিভাগ। ঝালকাঠি জেলায় ২৫৩.২০ কি.মি বনায়ন রয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় এর পরিমান ৮৯.৩৫ কি. মি। নলছিটি উপজেলায় ৫৬.৬০ কি.মি রাজাপুর উপজেলায় ৭১.৭৫ কি.মি ও কাঠালিয়া উপজেলায় ৩৫.৫০ কি.মি বনায়ন হয়েছে।
ইতোমধ্যে বনবিভাগ সামাজিক বনায়ন কর্মসূচি থেকে ৮ কোটি ৭১ লক্ষ ৭৬ হাজার ৭৮টাকা রাজস্ব আয় করেছে। সর্বাধিক নলছিটি উপজেলায় ৭ কোটি ৯ লক্ষ ৩০ হাজার ৫৫৬ টাকা রাজস্ব আয় হয়েছে। দ্বিতীয় অবস্থানে ঝালকাঠি সদর উপজেলায় ১ কোটি ১ লক্ষ ২৯ হাজার ৫২৯ টাকা রাজস্ব আয় হয়েছে। জেলার অন্য দুটি উপজেলা রাজাপুরে ১৭ লক্ষ ৫১ হাজার ১৯১ টাকা ও কাঠালিয়া উপজেলায় ৪৩ লক্ষ ৬৪ হাজার ৯০২টাকা আয় হয়েছে। ঝালকাঠি বন বিভাগের থেকে এই তথ্য পাওয়া গেছে।










