ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায়, নানা আয়োজনে পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এতে সভাপতিত্ব করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে জেলা ৪০ জন নারীর মাঝে ৪০ টি সেলাই মেশিন ও নগদ আর্থ সহায়তা প্রদান করা হয়।
১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে নিহত হন।










