ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন এবং ঋণের চেক বিতরণ করা হয়েছে । সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথী ছিলেন ।
বিশেষ অতিথী ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট লতিফা জান্নাতি । অনুষ্ঠানে সভাপত্বি করেন মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক আয়শা সিদ্দিকী ।
অনুষ্ঠানে জেলায় ৩৫ জন মহিলাকে সাবলম্বী করার জন্য ৩৫ টি সেলাই মেশিন ও সদর উপজেলায় ৭ জনকে ১০ হাজার টাকা করে সুদ মুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে । অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আতœার শান্তি কামনায় দোয়া মোনাজাত আয়োজন করা হয়েছে ।
কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠানের শেষে ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরে আয়োজনে সেলাই মেশিন বিতরণ ও অন্য কর্মসূচি পালন করা হয় ।










