ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বঙ্গবন্ধু ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধুর মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর শ্রদ্ধা নিবেদনের পরে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সরকারি , বেসরাকারি, এনজিও, বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধানরা তাদের সহকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।










