কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ ১৭ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বালিকা অনুর্ধ-১৭ জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ফাইনাল খেলায় বালক বিভাগে কাঠালিয়া উপজেলার ট্রাইবেকারের মাধ্যমে ৩-২ গোলের ব্যবধানে ঝালকাঠি পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে উভয়পক্ষই ১-১ গোল করায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। অনুরূপভাবে বালিকা বিভাগের খেলা গোল শুণ্যভাবে থাকায় আলো স্বল্পতার কারণে ট্রাইবেকারে সুযোগ না থাকায় যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।
জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভাসহ ৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
খেলা শেষে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু উপস্থিত ছিলেন।










