ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিক্ষার্থীতের হাতে নতুন বই তুলে দেন।
এ উপলক্ষে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বই উৎসবের। জাতীয় পতাকা উত্তোলন করে বই উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। জেলায় এ বছর মোট এক লাখ ৬৪ হাজার ৩৭৩ জন শিক্ষার্থীকে ৬ লাখ ৫৯ হাজার ২৪৫ পিস নতুন বই দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিকে ৬২ হাজার ৮৯২ শিক্ষার্থীকে তিন লাখ দুই হাজার ৮৯৫ পিস এবং মাধ্যমিক পর্যায়ে এক লাখ এক হাজার ৪৮১ শিক্ষার্থীকে তিন লাখ ৫৬ হাজার ৩৫০ পিস বই বিতরণ করা হবে। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ¡সিত শিক্ষার্থীরা। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বই উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম।










