ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯২তম আর্বিভাব উৎসব উদযাপন উপলক্ষে ও শ্রী শ্রী শীতলাখোলা ও লোকনাথ সেবা সংঘের উদ্যোগে ৬ দিনব্যাপী ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে উৎসব পালন করছে।
এর ধারাবাহিকতায় তৃতীয় দিন বুধবার সকাল বেলা সাড়ে ১২টায় লোকনাথ মন্দির চত্বরে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বরিশাল শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ অসীম কুমার সাহা ক্যাম্প পরিচালনা করেন। শতাধিক শিশুকে এই ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদানের পাশাপশি প্রয়োজনীয় ঔষধ ও ব্যস্থাপত্র প্রদান করা হয়েছে। এ সময় লোকনাথ সেবা সংঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










