ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ৩১তম প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে এবং ৫ জন প্রতিবন্ধী ব্যক্তি মধ্যে ৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় স্থানীয় সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় আলেচনা সভায় ও হুইল চেয়ার বিতরণ আনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন । বিশেষ আতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাশ । সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন ।
আলোচনা আনুষ্ঠানে জেলা ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালায় এর আয়োজন করেছেন
ঝালকাঠি গাবখান এলাকার মোঃ রাফি, মধ্য চাঁদকাঠি এলাকার নুসরাত জাহান হাসি, দক্ষিন মানপাশা গ্রামের মোঃ আসমা বেগম, রাজাপুর উপজেলার বড় গালুয়া গ্রামের মোঃ জুয়েল ও বীরকাঠী গ্রামের ইসাইফাকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।










