ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে কালীআন্দার গ্রামের মৃত মোশারেফ হাওলাদারে পুত্র মোঃ রাকিব হাওলাদার আদম ব্যাপারিদের চক্রের আস্তানা থেকে কৌশলে দেশে পালিয়ে এসেছে। তাকে সৌদি আরবে চাকুরী দেয়ার প্রতিশ্রæতি দিয়ে ৫ লক্ষ ৮ হাজার টাকা হাতিয়ে নিয়ে আদম পাচারকারী এই চক্রটি প্রতারণা করে চাকুরীর পরিবর্তে ভ্রমন ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে আটকে রাখে।
এবং সেখানে তার সাথে আরও ২০-২৫জন যুবক তারমতো প্রতারিত হয়ে আদম বেপারির কারাগারে আটকে রয়েছে। ৩ আগস্ট ২০২২ দেশে ফিরে এসে সে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদম বেপারী মোঃ মাসুদ তালুকদার ও তার ভাই মোঃ সোলাইমান এবং মাসুদ তালুকদারের স্ত্রী রুনা বেগমকে আসামী করে ২১ আগস্ট ২০২২ তারিখ মামলা দায়ের করেছে। আসামীরা ঝালকাঠি সদর উপজেলার চামটা গ্রামের বাসিন্দা এবং বর্তামানে ঝালকাঠী শহরের কলেজ মোড় এলাকার মানুষের প্রতারণা টাকা দিয়ে ৫তলা রাবেয়া মঞ্জিল নামে একটি ভবন তৈরী করেছে।
অভিযোগে প্রকাশ, মাসুদ তালুকদার ও তার ভাই সোলাইমান সৌদি আরবে অবস্থান করছে। স্থানীয় পর্যায় আদম বেপারীর স্ত্রী রুনা বেগম আর্থিক লেনদেনসহ কিছু কিছু ক্ষেত্রে পার্টি সংগ্রহ করে। এই আদম বেপারর লক্ষ লক্ষ টাকা নিয়ে মোঃ রাকিব হাওলাদারে মতো আরও অনেককে প্রতারণা করে কাজের ভিসার পরিবর্তে টুরিস্ট ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে তাদের জিম্মি করে অর্থ আদায় করে। এদের মধ্যে অনেকেই সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয়ে হাজত খেটেছে এবং অনেকেই পাসপোর্ট হারিয়ে বিভিন্ন কৌশলে দেশে পালিয়ে আসে।
সৌদি পুলিশের কাজে আদম বেপারীদের ব্যাপরে প্রতারণা করার বিষয় অভিযোগ যাহাতে করতে না পারে সে কারণেই তাদেরকে এই দালাল চক্র বন্দি রাখে। এবং তাদেরকে সামন্য পরিমান খাবার ও পানি দেয়া হয়। মোঃ রাকিব হাওলদারের অভিযোগে আরও বলা হয়েছে মোঃ মাসুদ তালুকদারে এই চক্রের সাথে ফরিদপুরে ভাঙ্গা এলাকা ও ঢাকা গজারিয়া এলাকার কয়েকজন আদম বেপারীর ১টি সংঘবদ্ধ চক্র রয়েছে।










