ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় এসএসসির ফলাফলে পাশের হারে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করেছে এবং ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় সর্বাধিক ১০৭টি জিপিএ-৫ পেয়েছে পাশের হার ৯৯.২১%।
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ১০৭ জন জিপিএ-৫ ও ১১৩ জন জিপিএ-৪ পেয়েছেন। ২জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২২৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উর্ত্তীণ হয়েছে। ৯১জন জিপিএ-৫ ও ৯৮জন জিপিএ-৪ পেয়েছে।
জেলা শহরের অন্যন্য বিদ্যালয় গুলোর মধ্যে উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫৫জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৪জন পাশ করেছে ও ৫জন জিপিএ-৫ পেয়েছে। ঝালকাঠি শহরতলী কমলীকান্দন নবীনচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে ২৯জন পরীক্ষা দিয়ে ২৭জন পাশ করেছে ও ১জন জিপিএ-৫ পেয়েছে।










