ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন এমপি আমির হোসেন আমু।
বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশুপার্কের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে শিশুপার্কের মুক্ত মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিখি ছিলেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক সফল মন্ত্রী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফল্লাহ পনির,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান. পৌরমেয়র লিয়াকত আলি তালুকদার বক্তব্য রাখেন।
পরে স্থানীয় শিল্পীদের লোকজ সংস্কৃতি প্রদর্শনীসহ নানা আয়োজনে দিনব্যপী পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব চলে।










