ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় সরকার পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ৪৭ হাজার ৭২৭টি পরিবারকে ১০ কেজি করে চাল খাদ্য সহায়তা প্রদান করছেন।
এ জন্য ৪৭৯.২৭০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলিতে খাদ্য সহায়তা শুরু করা হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলায় ৯ হাজার ২৬৭টি পরিবারের জন্য ৯২.৬৭০ মেট্রিকটন, নলছিটি উপজেলায় ২৪ হাজার ৪৯টি পরিবারের জন্য ২৪০.৪৯০ মেট্রিকটন, রাজাপুর উপজেলায় ৮ হাজার ৬২০টি পরিবারের জন্য ৮৬.২০০ মেট্রিকটন, কাঠালিয়া উপজেলায় ৫ হাজার ৯৯১টি পরিবারের জন্য ৫৯.৯১০ মেট্রিকটন বরাদ্দ করা হয়েছে। কার্ডধারী প্রতিটি পরিবার










