ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ অক্টোবর। ইতো মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে এ্যাড. খানা সাইফুল্লাহ পনিরকে জেলা পরিষদের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বিবোচিত হচ্ছে।
সে কারণেই প্রতিদিন অসংখ্য সংগঠন ও দলের জেলা উপজেলার বিভিন্ন ইউনিট থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয় শ্রী শ্রী পাবলিক হরিসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, অশোক বাণিক ও অসিত সাহাসহ কমিটি ভুক্ত সদস্যরা। এছাড়া একই নলছিটি দপদপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যুবলীগের পক্ষ থেকে নূরে আলম ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।










