ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামে একটি খালে পারে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া পার্থ হালদারের ঘটনাটি নিজের তৈরী করা একটি মিথ্যা নাটক ছিল। পার্থ হালদার নিজেই এই নাটকের থিম তৈরী করে নিজেই তার বাস্তবায়ন করে সূচারুভাবে অভিনয় করেছে ।
পার্শবর্তী গ্রামের জীবন মন্ডলের কাছ থেকে পার্থ হালদার ১৫ হাজার টাকা ধার নিয়ে বার পরিশোধের অদা করে আসছিল এবং জীবন মন্ডল এক পর্যায়ে পার্থ হালদারে ভাড়া করা ও ব্যবসায়ী কাজে নিয়েজিত ট্রলারটি তার হেফাজতে নিয়ে যায়। টাকা পরিশোধ করে ট্রলারটি ফেরৎ নেয়ার জন্য বলা হয়।
ট্রলার নিয়ে যাওয়ার কারণে জীবন মন্ডলকে নাজেহাল করার জন্য পার্থ হালদার বিপদজনক ও ঝুঁিকপূর্ণ কাজটি করেছে। এ ব্যাপারে পার্থ হালদার পুলিশের কাছে অভিযোগ করতে অনিহা থাকায় গ্রামবাসীদের মধ্যে সন্দেহ হয় ও খোঁজ খবর নিয়ে বিষয়টি মিথ্যা নাটকিয় বিষয় প্রতিয়মান হলে শনিবার সন্ধ্যায় ঝালকাঠির ভীমরুলী মাধ্যমিক বিদ্যালয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকার কয়েকশত মানুষের উপস্থিতিতে পার্থ হালদার তার এই মিথ্যা নাটক সাজানোর ঘটনার বর্ণনা দেয়। তার এই অন্যায় ও বোকামির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে, এলাকার গণ আদালতের সিদ্ধান্ত মতে পাওনা টাকার সাথে আরও ১০ হাজার টাকা জরিমানা দিয়ে ২৫ হাজার টাকা পরিশোধ করে ট্রলারটি জীবন মন্ডলের কাছ থেকে নিতে হবে।
জীবন মন্ডল ভীমরুলী গ্রাম সংলগ্ন পিরোজপুরের নেছারাবাদ থানার বাসীন্দা এবং তার পরিচালনায় ঋণদান সমিতি রয়েছে। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলী গ্রামে পার্থ হালদার জীবন মন্ডলের কাজ থেকে ১ মাসের ওদা করে ব্যক্তিগত ভাবে ১৫ হাজার টাকা নেয়। পার্থ হালদার নির্ধারিত সময়ের পরও বেশ কয়েক মাস টাকা পরিশোধের টাল-বাহানা করছিল।
অবশেষে জীবন মন্ডল ট্রলারটি তার নিজ হেফাজতের নিয়ে যায় এবং পার্থকে টাকা পরিশোধ করে ট্রলার নিয়ে জেতে বলা হয়। গত ৭ আগস্ট দুপুরে ট্রলার নিয়ে যাওয়ার দিন সন্ধ্যার পরে পার্থ হালদার নিজে মুখে কাপড়, হাত ও পা বেঁধে খালের পারে শুয়ে থাকে এবং শব্দ করে গোংরাতে থাকে। দু-তিন জন গ্রামবাসী তাকে ঐ অবস্থায় দেখে অন্যদেরকে খবর দিয়ে উদ্ধার করে। এ সময় সে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। পরে সে জানায় জীবন মন্ডল ২-৩জন লোক নিয়ে তাকে মারধর করে এই অবস্থায় ফেলে রেখে যায়। এই ঘটনার পর-পরই পাশাপাশি ২টি উপজেলার দুটি গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
শনিবার অনুষ্ঠিত গণ আদালতে পার্শবর্তী আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদার, ভিমরূলী গ্রাম বাসিন্দা ও সাবেক কীর্তিপাশা ইউপি চেয়ারম্যান ভবেন্দ্রনাথ হালদার, স্বরূপকাঠী ইউপি সদস্য সদানন্দ মন্ডলসহ দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










