ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় নিউজ চ্যানেল নিউজ টোয়েন্টেফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে হলরুমে কেক কাটা, সভা, সঙ্গীতাঅনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। এ আয়োজিত প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
নিউজ টোয়েন্টেফোরের ঝালকাঠি জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি আইনজীবি আক্কাস সিকদার ও জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু প্রমুখ।
এ সময় নলছিটি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ডালিয়া নাছরিন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, কালের কন্ঠ প্রতিনিধি কে এম সবুজ, এখন টিভির রিপোর্টার তালুকদার আল আমিন, ইত্তেফাক প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, ইনডিপেনডেন্ট প্রতিনিধি রহিম রেজা, সময়ের আলো প্রতিনিধি আতিকুর রহমান, মোহনা টিভি প্রতিনিধি রুহুল আমিন রুবেল, এশিয়ান টিভি প্রতিনিধি মানিক আচার্য্য, ঢাকা টাইমস প্রতিনিধি এইচ এম গিয়াস উদ্দীন, সাংবাদিক নুরুজ্জামান, রিয়াজ মোর্শেদসহ সাংবাদিক, পুলিশ ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপাস্থাপনা করেন ডিবিসি নিউজ প্রতিনিধি অলোক সাহা।










