ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দোল উৎসব উপলক্ষে আবিরের রং এ রাঙ্গিয়েছে হিন্দু সম্প্রদায়ের শিশু, তরুণ-তরুণীসহ সকল বয়সের মানুষ।
মঙ্গলবার সকাল থেকেই পাড়া মহল্লা ও মন্দির গুলোতে দোল উৎসব উপলক্ষে পুজা অর্চনার পাশাপশি হলি খেলা মেতেছিল সকল বয়সীরা। ঝালকাঠি পাবলিক হরিসভা থেকে দোল উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়কের মন্দির ঘুড়ে পুণঃরায় পাবলিক হরিসভায় এসে শেষ হয়।










