ঝালকাঠি প্রতিনিধি
আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঝালকাঠি জেলার জন্য ৮৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। বরাদ্দপ্রাপ্ত চাল ইতিমধ্যেই বিতরণের প্রক্রিয়া শুরু করেছে ঝালকাঠির জেলা প্রশাসন।
ঝালকাঠি সদর উপজেলায় ৭৭টি পূজার জন্য দেওয়া হয়েছে ৩৮.৫০০ মেট্রিক টন, নলছিটি উপজেলায় ২৩ টি জন্য ১১.৫০০মেট্রিক টন ও রাজাপুর উপজেলায় ২১টি জন্য ১০.৫০০ মেট্রিক টন এবং কাঠালিয়া উপজেলায় ৫৫টি জন্য ২৭.৫০০মেট্রিক টন চাল বিভিন্ন দুর্গা মন্দিরে বিতরণের প্রস্তুতি চলছে।
ইতিমধ্যেই জেলা প্রশাসকের নির্দেশে তার কার্যালয় থেকে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবরে বরাদ্দপত্র পৌছে গেছে। দু’এক দিনের মধ্যেই জি আর সাহায্যের এ চাল প্রতিটি মন্দির কমিটির সভাপতি/ সম্পাদকের নিকট প্রদান করা হবে।










