ঝালকাঠি প্রতিনিধিঃ
ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্র²চারী বাবার ২৯৩তম আবির্ভাব উপলক্ষ্যে ৪দিনব্যাপী উৎসব পালন শুরু হয়েছে।
বুধবার বিকাল ৩টায় ঝালকাঠি শ্রী শ্রী শীতলাখোলা ও লোকনাথ সেবাসংঘের উদ্যোগে ৪দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়। বরিশাল সেবাচিম হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত প্রফেসর ডাঃ অসীম কুমার শাহা ব্যক্তিগত উদ্যোগে এই চিকিৎসা শিবির পরিচালনা করেন।
শতাধিক রোগীকে বিশেষ করে শিশু তাদের চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। প্রায় প্রতি বছরই এই উৎসবের দিনে বিনামূলে চিকিৎসা সেবা পরিচালিত হয়ে আসছে।










