ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রন কার্যক্রম বস্তবায়ন নির্দেশিকা এবং তামাক নিয়ন্ত্রন আইন-২০০৫ এর প্রয়োগ নিশ্চিতকরণ বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ঝালকাঠি পৌরসভা ও টাস্ক ফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে তামাক নিয়ন্ত্রন আইনের বাস্তবায়ন জোড়দারকরণ ও তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধে সারভেইল্যান্স প্রকল্পের আওতায় গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও ঝালকাঠি ডেভেলপমেন্ট সোসাইটি এর আয়োজন করেছে।
সভায় জেডিএস এর নির্বাহী পরিচালক শাহ্ আলম খলিফার সঞ্চালনায় ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, কাউন্সিলর হুমাউন কবির খান, হাবিবুর রহমান হাবিল, হাফিজ আল মাহমুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর মালা বেগম, সাবিনা ইয়াসমিন ও তাসলিমা বেগম উপস্থিত ছিলেন।
ঝালকাঠির জেলা তথ্য অফিসার আহ্সান কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন, সিভিল সার্জন প্রতিনিধি গৌতম কুমার দাস ও ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় উপস্থিত ছিলেন।










